শিক্ষা বাণিজ্য
শিক্ষার নামে বাণিজ্যকলাপাড়ায় চলছে ১০ অবৈধ বিদ্যালয়, প্রশাসনের অভিযানের সিদ্ধান্ত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শিক্ষা অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে সরকারি অনুমোদন ছাড়াই অন্তত ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করে মাসিক বেতন, সেশন ফি ও বই-খাতাসহ বিভিন্ন খাতে অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হচ্ছে। তবে অনেক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে।